1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুনতির শতবর্ষী কবরস্থান কেটে বিক্রি করছে মাটি - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

চুনতির শতবর্ষী কবরস্থান কেটে বিক্রি করছে মাটি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সিকদার পাড়া, ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত চুনতি জামে মসজিদ সংলগ্ন প্রায় শত বছরের পুরনো কবরস্থানটি এখন দখল ও লুটের শিকার। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী অবৈধ মাটি ব্যবসায়ী চক্র রাতের আঁধারে এস্কাভাটর ব্যবহার করে কবরস্থানের মাটি কেটে নিয়ে বিক্রি করছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে গভীর রাতে ভারী যন্ত্রপাতি নিয়ে এসে কবরস্থানের বিভিন্ন অংশ থেকে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লাগছে, অন্যদিকে কবরস্থানটির কাঠামো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
কবরস্থানের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে বহু কবর ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এই কবরস্থানে চুনতি ও আশপাশের একাধিক গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়। শতবর্ষ ধরে চলে আসা এই কবরস্থান শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এলাকাবাসীর আবেগ ও ইতিহাসের অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লী বলেন, চুরি-ডাকাতিরও একটা সীমা থাকে। কিন্তু যারা কবরস্থান কেটে মাটি বিক্রি করছে, তারা মানুষের শেষ আশ্রয়টুকুও সম্মান করছে না। এটা শুধু অপরাধ না, এটা অমানবিকতা।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, কবরস্থানে মাটি কাটা ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এবং অমানবিক। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক অভিযান চালিয়ে কবরস্থান রক্ষা করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তারা অবিলম্বে মাটি কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধর্মীয় স্থান রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে এমন অমানবিক কর্মকাণ্ড সমাজে আরও ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করবে—এমনটাই আশঙ্কা সচেতন মহলের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar