1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যানার খুলে ফেলায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড: লোহাগাড়ায় ১০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ব্যানার খুলে ফেলায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড: লোহাগাড়ায় ১০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় ধানের শীষের এক প্রার্থীর নির্বাচনী ব্যানার খুলে ফেলার দায়ে সালাহউদ্দিন নামে এক জামায়াত সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বিওসি এলাকায়। এ সময় ব্যানার অপসারণের অভিযোগে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, নির্বাচনী প্রার্থীর ব্যানার খুলে ফেলা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল। কোনোভাবেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের নাশকতা, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা কিংবা প্রতিপক্ষের প্রচারণায় বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নির্বাচনকে সহিংসতা ও বিশৃঙ্খলামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar