1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা আন্তঃজেলা চোর চক্রের অন্যতম প্রধান সদস্য এস এম বরকত উল্লাহ মিঠুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার পল্টন থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মিঠুর অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরায় অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

অনুসন্ধানের পাশাপাশি পুলিশের দেয়া তথ্যমতে, মিঠু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডিএমপির খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এফআইআর নং ২৮/৯২০। নেত্রকোনা সদর থানায় রয়েছে চুরির মামলা। যার এফআইআর নং ১৯।

অন্যদিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায়ও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। যার এফআইআর নং ৬০/৭৫৬। আর ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলায় তার বিরুদ্ধে আরো একটি চুরির অভিযোগ তদন্ত করছে পুলিশ। এফআইআর নং ১৬/১৬।

এজাহারসূত্র এবং পল্টন থানা পুলিশের দেয়া তথ্যমতে, এস এম বরকত উল্লাহ মিঠু সর্বশেষ জাতীয় পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, অফিসের ৮ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে পালিয়ে যান তিনি। এরপর নানাভাবে চেষ্টা করেও আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা যায়নি।

পল্টন থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর পল্টন থানায় মিঠুর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় এম. আলী গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় । মামলা নং ৪২। এজাহারে দেয়া তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অর্থ আত্মসাতের এই ঘটনাটি ঘটে।

পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহফুজ আক্তার বলেন,  মিঠুর বিষয়ে আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে।  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত বরকত উল্লাহ মিঠু নেত্রকোনা সদর থানার ওয়াইল পাড়া গ্রামের জাহেদ মিয়ার সন্তান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar