1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ড্রোন উৎপাদনে স্বনির্ভরতার পথে দেশ, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ড্রোন উৎপাদনে স্বনির্ভরতার পথে দেশ, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১০ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | দেশে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) একটি চুক্তি করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এতে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথ উদ্যোগে দেশে একটি আধুনিক সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা গড়ে তুলবে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা হবে। এসব কার্যক্রম ভবিষ্যতে ড্রোন উৎপাদনে বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী প্রাথমিক পর্যায়ে মিডিয়াম অল্টিটিউড লো এনডুরেন্স (এমএএলই) এবং ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল) শ্রেণির বিভিন্ন ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে।

এছাড়া এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী নিজস্ব নকশায় ড্রোন উৎপাদনের পথও সুগম হবে। আইএসপিআর জানায়, এসব ড্রোন শুধু সামরিক প্রয়োজনে নয়, মানবিক সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বেসামরিক কাজে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী।

এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিবৃন্দ এবং সশস্ত্র বাহিনী বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar