1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি
সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন
করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ ডঃ শওকত হোসেন ভুইয়ার
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ
প্রকল্পের পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন।
মেলায় ১৭ টি ষ্টলে কৃষকের উৎপাদিত ফসল এবং কৃষির উন্নয়নে ব্যবহৃত নানা উপকরণ প্রদর্শিত
হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। এ মেলা আগামী ২৯
জানুয়ারী পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar