1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

মোঃ আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“নদী ভাঙ্গন ঠেকাও পাটুরয়িা লঞ্চঘাট,ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” দাবীতে দাসকান্দি হতে নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকার চেয়ে পাটুরিয়া ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পাটুরিয়া ঘাট এলাকা থেকে আরসিএল চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, প্রাক্তন মেম্বার নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর,নুরুল ইসলাম,মো: বিল্লাল হোসেন,মো: নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেন প্রমূখ।
সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান বলেন, গত বর্ষা মৌসুমে পাটুরিয়ার সবকটি ফেরিঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন ঠেকাতে বাঁশ, কাঠ ও বালুভর্তি বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকর হয়নি।

এতে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নদীতীর সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পাটুরিয়া এলাকায় আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন ।

মানববন্ধন কর্মসূচিতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার উপস্থিত হলে,
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar