1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এ পরীক্ষা নেওয়া হবে। এসব শহরের মোট ১৯০টি পরীক্ষাকেন্দ্রে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্র পরিদর্শক নির্ধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে পিএসসি। জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এরপর আর কাউকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষা হলে বই, খাতা, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ডের মতো ডিভাইস, গয়না, চাবি কিংবা ব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিএসসি আরও জানিয়েছে, প্রতিটি পরীক্ষাকক্ষে সময় জানার জন্য দেয়ালঘড়ি সরবরাহ করা হবে। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের দুই কান সম্পূর্ণ দৃশ্যমান রাখতে হবে এবং কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র বা আবরণ ব্যবহার করা যাবে না। এসব নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar