মোঃ মাহাবুল ইসলাম, গাজীপুর | গাজীপুর মহানগরীর গাছা কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিএনপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জনসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুর করিম রনি ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বাংলাদেশ শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী, বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সম্পাদক ফারুক হোসেন খান সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জনসভা শুরু হওয়া আগে থেকে ছাত্রদলে সিনিয়র যুগ্ন সম্পাদক এস এম মোমিনুর রহমান মুমিন ও গাছা থানা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, ও গাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মন্ডলসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে আগামী ১২ তারিখ জনগণের ভোটে মাধ্যমে নির্বাচিত করার দাবী জানান।