1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন


ফরিদ আহমেদ, ‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১২তম সেমিনার (২০তম সেশন) শনিবার সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
‎
‎জামাল পান্নার সঞ্চালনায় সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী শেখ মাহাদী।
‎
‎এরপর স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
‎
‎সেমিনারে প্রশিক্ষকরা মোটিভেশনাল আলোচনা ও মাইন্ডসেট উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং বাস্তব জীবনে তা প্রয়োগের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্লক বাটিক প্রিন্টের মাধ্যমে এক রঙের কাপড়ে নান্দনিক ডিজাইন তৈরি করে দেখান প্রশিক্ষক রুমা আক্তার, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এসএ রুবেল, প্রশিক্ষক আলমগীর হোসেনসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।
‎
‎আলোচনার ফাঁকে প্রশিক্ষণার্থীদের উৎসাহ ধরে রাখতে সংগীত পরিবেশন করেন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি ও প্রশিক্ষক আলমগীর হোসেন। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‎
‎সেমিনারের শেষ পর্বে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অলরাউন্ডার প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
‎

‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar