1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিজিবি‘র অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

দৌলতপুরে বিজিবি‘র অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া), প্রতিনিধি | কুষ্টিয়ার দৌলতপুরে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র গুলি সহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার বিকালে এক সংবাদ বিঞ্জপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প হতে আনুমানিক ০৪ কিলোমিটার দূরে আবেদের ঘাট”নামক স্থান দিয়ে অস্ত্র পাচার হওয়ার খবর পেয়ে রোববার ভোরে (০১ ফেব্রুয়ারি) বিজিবি‘র বেইজ ক্যাম্প বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় হতে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে অস্ত্র চোরাকারবারি আজিজুল ইসলাম কে ১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ০১ টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিজিবি‘র হাতে আটক অস্ত্র ব্যবসায়ী আজিজুলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটানিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তাছাড়া আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি বেইজ ক্যাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar