1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল নারী ব্যবসায়ীর - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল নারী ব্যবসায়ীর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম, গাজীপুর |গাজীপুর মহানগরের গাছা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতা ও তাঁর বাবার বিরুদ্ধে। শনিবার সকালে গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে এই ঘটনা ঘটে। হামলায় নিহত নারীর ছেলেও গুরুতর আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত নারীর নাম রানী (৪৫)। তিনি ওই মার্কেটের ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামক একটি পোশাকের দোকানের মালিক ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক ও তাঁর বাবা নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে তাঁর সঙ্গে রানীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুলের ছেলে এবং স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা আশিক ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালান।

মার কোল থেকে বাঁচাতে রানীর ছেলে হৃদয় এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

হাসপাতালে চিকিৎসাধীন আহত হৃদয় বলেন, পাওনা টাকা চাওয়াটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় গাছা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar