1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ৭ হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বন বিভাগ। রবিবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় থেকে থানা পুলিশের সহযোগিতায় একটি ট্রাক থেকে ২১৩ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার ওজন ৭ হাজার ৫শত কেজি। এসময় শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটিকেও জব্দ করা হয়। জব্দকৃত শামুক-ঝিনুক সোমবার (২ ফেব্রুয়ারি) সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতা শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটি আটকিয়ে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ফজলুল হক বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শামুক ও ঝিনুক আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বন আদালতের আদেশে জব্দকৃত ৭৫০০ কেজি শামুক-ঝিনুক সকলের উপস্থিতিতে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar