1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলনে ভোটাধিকার ও গণভোটের বার্তা প্রচারের আহ্বান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলনে ভোটাধিকার ও গণভোটের বার্তা প্রচারের আহ্বান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা তৈরি, গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় এই সম্মেলনের আয়োজন করে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির স্থানীয় একটি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ ইমাম ও উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল দেশের চাবি আপনার হাতে: গণভোট ২০২৬।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপ-পরিচালক জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
​জনাব মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাঙামাটি।​মুহাম্মদ তারেক সেকেন্দার, অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির সদর সার্কেল ।​জনাব মোহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার।​জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (সদর),​জনাব আনোয়ার আল হক, সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং রাষ্ট্রীয় সংস্কারে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা সমাজের পথপ্রদর্শক হিসেবে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতে পারেন। বিশেষ করে আগামী নির্বাচনে ‘গণভোট’ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
​সম্মেলনে উপস্থাপিত প্রচারপত্রে রাষ্ট্র সংস্কারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:​একজনের প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ।​সংসদীয় উচ্চকক্ষ গঠন ও নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি।​বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা।​রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা।অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং বিশিষ্ট আলেমদের আলোচনার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মো: পেয়ার আহমদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar