1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদক সেবনের দায়ে পিতা-পূত্র পেল সাত দিনের কারাদন্ড - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মাদক সেবনের দায়ে পিতা-পূত্র পেল সাত দিনের কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত পিতা ও পুত্রকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মাদকাসক্ত পিতা দোহাকুলা গ্রামের মৃত আজিবার ঢালির ছেলে শওকত আলী (৬৭) ও তার পুত্র রিপন হোসেন (৩২)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার দুপুরে উপজেলার দোহাকুলা গ্রামে (ঢালি পাড়া) অভিযান চালিয়ে শওকতকে গাজা ও ছেলে রিপনকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিতা ও পুত্র গাজা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এদিন গোপন সূত্রে জানতে পেরে বাপ-বেটাকে হাতে নাতে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করে তাদের বাড়িতেই আগুনে ধ্বংস করে। ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করে বাপ-বেটা মুচলেকায় স্বাক্ষর করেন। পরে নির্বাহী মেজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমান করেন।

অভিযানে অংশগ্রহণ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এসআই মদন মোহন সাহা, এসআই রাফিজা খাতুন, এএসআই হাছিবুল ইসলাম, কনস্টেবল আসিকুজ্জামান, অঅছিয়া খাতুন, আসিব ইসলাম, আদালতের পেশকার কিঙ্কর প্রমুখ।

বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, উভয়ের নামে বিগত সময়ে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বিডিটি/মিউই

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar