1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন বাঘাইছড়ি সার্কেলের মাহমুদুল হাসান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন বাঘাইছড়ি সার্কেলের মাহমুদুল হাসান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার স্বীকৃতি হিসেবে পদোন্নতি পেয়েছেন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মাহমুদুল হাসান। তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার পদ হতে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।
​ শনিবার ৭ই ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাচ পরিয়ে দেওয়া হয়।

পদোন্নতি উপলক্ষে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান-কে পদমর্যাদার র‍্যাংক ব্যাচ পরিধান করান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই পদোন্নতি কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গৌরবের। দায়িত্ব পালনে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত জনাব মাহমুদুল হাসান স্থাপন করেছেন, তারই স্বীকৃতি হিসেবে বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে নবপদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত কর্মকর্তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।​প্রত্যাশা করা হচ্ছে যে, নতুন পদে আসীন হয়ে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar