1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

রায়পুরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত ব্যক্তির স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। রোববার রাতে বাড়ি ফেরার পথে গাজিপুরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও নিহতের পরিবার ও পুলিশ ভিন্ন ভিন্ন দাবি করছে। নিহতের ভাই মোস্তাকিম অভিযোগ করেছেন যে, গ্রামের রিফাত ও নয়ন নামের দুই যুবকের সাথে রফিকুলের আগে থেকেই বিরোধ ছিল। সেই শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁর দাবি।

তবে পুলিশ বিষয়টিকে পারিবারিক কলহ হিসেবে প্রাথমিকভাবে দেখছে। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবির চন্দ্র ঘোষ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar