1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ ও জনগণের কল্যাণে: নুরুল ইসলাম সাদ্দাম - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ ও জনগণের কল্যাণে: নুরুল ইসলাম সাদ্দাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ ও জনগণের কল্যাণে। কোর দুর্নীতিবাজ, দখলবাজ ও অসৎ জনপ্রতিনিধিদের আর ভোট দেওয়া হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কিশোরগঞ্জ-৪ (ইটনা–অষ্টগ্রাম–মিঠামইন) আসনের ইটনা নতুন স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ–এর পক্ষে, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, যারা অতীতে দুর্নীতির মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে, তারা কখনোই দেশের মানুষের কথা ভাবে না। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থেকে হঠাৎ দেশে ফিরে এসে এখন উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
তিনি বলেন, আমরা আর তাদের হাতে দেশকে নিরাপদ মনে করি না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সম্মান ও অধিকার রক্ষা করার সুযোগ করে দিন।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা ছাত্র শিবির সভাপতি হাসান আল মামুন এবং খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ বলেন,
আমি আপনাদের সন্তান। আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। হাওর এলাকার রূপ পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা করবো। কৃষি ও হাওরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আপনাদের সমর্থন ও দোয়ায় বিজয়ী হয়ে হাওর এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে চাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar