অভয়নগর প্রতিনিধি।
অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার চলিশিয়া থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জানা গেছে, রোববার রাতভর যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অভয়নগর উপজেলা চল্লিশায়া ইউনিয়নের মারুফ হোসেনের বাড়ী অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজ এর নেতৃত্বে যৌথবাহিনী এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেষীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করে। এর আগেই যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
যৌথ বাহিনী সূত্র জানায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৭ টি দেষীয় অস্ত্র এবং ৪ টি পেট্রোল বোমা রয়েছে।
পরে উদ্ধারকৃত অস্ত্র অভয়নগর থানায় জমা দেয়া হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন।