টেলিগ্রাফ রিপোর্ট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্বাচনী ডামাডোলের মাঝেই ঢাবি উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্তে শিক্ষা মহলে চাঞ্চল্য; নির্বাচনের আগের দিনই কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি যেন জনগণের রায়ে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে। আমি চাই নতুন সরকারের কাজে কোনো বাধা না আসুক।” তবে তিনি এও উল্লেখ করেছেন যে, যদি নির্বাচিত সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনরা মনে করেন, তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে রাজি আছেন।পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান