1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানী ঢাকার বাতাস আবারও জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকালে বায়ুমান সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৭।

দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম জনবহুল এই মেগাসিটি বায়ুদূষণের কবলে রয়েছে। বুধবার সকালে ঢাকার চেয়ে বেশি দূষণ ছিল কেবল ভারতের দিল্লিতে। সেখানে বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ৩৫৮, যা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

আইকিউএয়ারের তালিকায় ঢাকার পরেই ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটর (১৮২) এবং কম্বোডিয়ার রাজধানী নমপেন (১৭২)। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার শহরগুলোতে শুষ্ক মৌসুমে বায়ুদূষণ ভয়াবহ রূপ নেওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, কোনো শহরের স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকার বর্তমান অবস্থা এই স্তরেই রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদের ক্ষেত্রেও বাড়ির বাইরের ভারী কাজ কমিয়ে আনার কথা বলা হয়েছে।

সূচক ৩০০ পার করলে সেই বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী এবং গুরুতর শারীরিক সমস্যা তৈরি করতে পারে। বায়ুদূষণের এই উচ্চমাত্রা ঢাকার বাসিন্দাদের ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar