1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাঙ্গায় বাস উল্টে সুপারভাইজারসহ নিহত ২ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ভাঙ্গায় বাস উল্টে সুপারভাইজারসহ নিহত ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের আরও অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ‘নড়াইল এক্সপ্রেস’ নামের ওই বাসটির সুপারভাইজার শরিফুল ইসলাম। অন্য নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী বাসটি মহাসড়ক সংলগ্ন একটি পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার জন্য ঢুকছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি যানবাহনকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের ওপরই উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, আহত ২২ জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাতে তিনি জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চালকের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচনী ডামাডোলের মধ্যে মহাসড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সুয়াদি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar