1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চরবাগডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ২ আহত ৩ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

চরবাগডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ২ আহত ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ফাটাপাড়া এলাকায় একটি বসতবাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘরটির চাল উড়ে গেছে এবং ভবনটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ভোররাতে বিকট একটি শব্দের খবর পান তাঁরা। বিস্ফোরণটি ককটেল না কি শক্তিশালী কোনো বোমার কারণে হয়েছে, তা নিশ্চিত করতে বোমা ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন বিশেষজ্ঞরা কাজ করছেন।

ঘটনাস্থলে আরও কোনো অবিস্ফোরিত বোমা বা আলামত ছড়িয়ে আছে কি না, তা পরীক্ষা করে দেখার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণে নিহত দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান ও মিনহাজ এবং রামচন্দ্রপুর এলাকার মো. শুভ।

কালাম আলী নামে এক ব্যক্তির বাড়িতে ঠিক কী কারণে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত ছিল বা সেখানে কী ধরনের কাজ চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar