1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা নবনির্বাচিত এমপির - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা নবনির্বাচিত এমপির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।

‎চাঁদাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ থেকেই এ সংক্রান্ত অভিযান শুরু হচ্ছে।

‎এমপি আব্দুল মান্নান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

‎এর আগে নির্বাচনী ইশতিহারেও তিনি মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎উল্লেখ্য, এডভোকেট আব্দুল মান্নান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক আহ্বায়ক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী ফোরামের বর্তমান সভাপতি। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্বকে সততার প্রতীক হিসেবে আখ্যায়িত করে স্থানীয়দের একটি বড় অংশ ভবিষ্যতে তাকে মন্ত্রিসভায় দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar