1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিকলীতে শব্দদূষণের প্রতিবাদ করাই কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত রিফাত - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

নিকলীতে শব্দদূষণের প্রতিবাদ করাই কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত রিফাত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ জন খবরটি পড়েছেন

রকি হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন রিফাত মিয়া (২২)। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই হামলার কারণে শেষ হয়ে গেছে তাঁর প্রবাস-স্বপ্ন—আগামী ১১ ফেব্রুয়ারি মক্কা, সৌদি আরব যাওয়ার ভিসার মেয়াদও।

ঘটনাটি ঘটেছে নিকলী উপজেলার জালালপুর গ্রামে। ভুক্তভোগী রিফাত মিয়া ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি তনয় মিয়া নামের এক যুবকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কিশোর গ্যাং রিফাতের বাড়ির পাশ দিয়ে উচ্চ শব্দে ডেকসেট বাজিয়ে যাচ্ছিল। রিফাত প্রতিবাদ করতেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় রিফাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে স্কুলপড়ুয়া ছেলে-মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, নিকলী থানা জানান,
“আসামিদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।”

স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও ভয়ের চিত্র। তাদের দাবি—কিশোর গ্যাং দমনে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে এমন নৃশংসতা আরও বাড়বে। রিফাতের ওপর কিশোর গ্যাংয়ের বর্বর হামলার সুষ্ঠু বিচার ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar