1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দাউদকান্দিতে ইকোনো পরিবহনের বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু, আহত ৭ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দাউদকান্দিতে ইকোনো পরিবহনের বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু, আহত ৭

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন

দাউদকান্দি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনায় বাসের আরও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ইকোনো পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮), যার বাড়ি দাউদকান্দির বাহাদুরখোলা এলাকায়। অন্যজন বাসের যাত্রী মিজানুর রহমান (৪৯), তিনি চুয়াডাঙ্গার সুরুজগঞ্জ বোয়ালিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

বিপর্যস্ত বাসটি খাদে পড়ে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

আহত সাত যাত্রীকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ওসি ইকবাল বাহার মজুমদার আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar