1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় সংগঠন ‘সমাজ কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে উপজেলার স্বর্ণপট্টিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা আবু তাহের সিদ্দিকীকে বাঘারপাড়ার গণমানুষের নেতা হিসেবে বর্ণনা করে বলেন, তাঁর সততা ও জনকল্যাণমূলক রাজনীতি এ অঞ্চলের শোষিত মানুষের মাঝে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি লিটন মোল্যার সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস মরহুম নেতার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন। বক্তারা বলেন, আবু তাহের সিদ্দিকী তাঁর নিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরল দৃষ্টান্ত।

আলোচনা সভা শেষে মরহুম আবু তাহের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মূলত স্থানীয় এই সামাজিক সংগঠনটি তাদের অস্থায়ী কার্যালয় থেকে মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar