1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার বিকেলে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’-র তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। সাধারণত এমন অগভীর ভূমিকম্প বেশি শক্তিশালী হয়ে থাকে, তবে উপকূল থেকে উৎপত্তিস্থল বেশ দূরে হওয়ায় এখন পর্যন্ত এটি স্থলভাগে অনুভূত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও দেয়নি কোনো সংস্থা।

গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই কম্পনটি বাংলাদেশের সিলেট ও তার আশপাশের এলাকায় বেশ ভালোভাবেই অনুভূত হয়। তবে সেবারের ভূমিকম্পেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবহাওয়া অফিস ও ভূ-তাত্ত্বিকরা এই অঞ্চলের ভূ-প্রকৃতি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছেন। তবে আজকের এই সামুদ্রিক কম্পনের ফলে বাংলাদেশে কোনো বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar