1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে ট্রাক চালকের গলিত মহদেহ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে ট্রাক চালকের গলিত মহদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ জন খবরটি পড়েছেন
দৌলতপুর থানা -বিডিটেলিগ্রাফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ ঘর থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ঐ কক্ষে ভাড়া থাকতেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিকের ছেলে কলিংস জানায়, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেছিলেন। ​এরপর গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় উজ্জলের গলিত মরদেহটি উদ্ধার করে। প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি)আরিফুর রহমান জানান, ​বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি একটি হত্যাকাণ্ড কি না পুলিশ খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar