1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাড়ে ৩ হাজার টাকার জন্য প্রাণ গেল যুবকের - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

সাড়ে ৩ হাজার টাকার জন্য প্রাণ গেল যুবকের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে জাহিদ ফকির নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি স্কুল মাঠের পাশে একদল যুবক তার ওপর এই হামলা চালায়।

নিহত জাহিদ ফকির বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে। পরিবারের দাবি, বাড়ি থেকে বের হয়ে স্কুল মাঠের দিকে যাওয়ার পরপরই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

রাজবাড়ী সদর থানার পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ হিসেবে তুচ্ছ আর্থিক বিরোধের তথ্য পাওয়া গেছে।

সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা জানিয়েছেন, “বখাটে ছেলেদের একটি গ্রুপ নিহত জাহিদের কাছে সাড়ে ৩ হাজার টাকা পেত। সেই পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়।”

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়িতেই ছিলেন জাহিদ। দুপুরের দিকে তিনি পাশের একটি স্কুল মাঠে গেলে ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। জাহিদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বড় ভাই মামুন ফকির এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হত্যাকাণ্ডের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar