1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে নি:স্ব ২ পরিবার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে নি:স্ব ২ পরিবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার মদন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে বুধবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এই দূর্ঘটনায় অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় নাগরিকদের বরাতে মদন থানার এসআই উত্তম কুমার বলেন, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর ও দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। হাওরপাড়ের গ্রামটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে আগুনে ঘরে থাকা নগদ টাকা, ৩৫০ মণ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

ভুক্তভোগী পরিবারের মানিক মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। আগুনে আমার সহ লিংকন মিয়ার তিনটি ঘর পুড়েছে। ঘরে নগদ টাকা সহ যা ছিল সব পুড়েছে, কিছুই নাই।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar