1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেব্রুয়ারির ২৩ ও ২৪ দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ফেব্রুয়ারির ২৩ ও ২৪ দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর এবং জলবায়ু গবেষকরা জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে এই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের বৃহস্পতিবারের (১৯ ফেব্রুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন সারা দেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস অপেক্ষাকৃত প্রবল।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শীতের প্রকোপ কমতে শুরু করলেও এই সম্ভাব্য বৃষ্টিপাত স্থানীয় তাপমাত্রায় কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে পরবর্তী কয়েকদিন সারা দেশে তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে বলে নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar