1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতন জনগণের উদ্যোগে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, বাগদাহ গ্রামের বাসিন্দা নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ মোল্যা, কোটা ফাজিল মাদরাসার ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী তরিকুল ইসলাম, কবিরাজ খবির রেজাউল, থানা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ওয়ার্ড জামায়াতে ইমলামীর সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক গোলাম রসুল, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও বাগদাহ গ্রামের মাদক ব্যবসা বন্ধ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতা ও স্থানীয় পুলিশ ক্যাম্প এবং থানা পুলিশের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে। প্রতিবাদ করলে মারপিট, মামলাসহ হত্যার হুঁমুকি দেয় তারা।  

বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহতায় গ্রামে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। যুবসমাজ আজ প্রায় ধ্বংসের পথে। তাই পুলিশবাহিনীসহ মাদক সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান দ্রুত সময়ের মধ্যে বাগদাহ গ্রামের সকল মাদক ব্যবসায়ী ও সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় গ্রামবাসী কঠোর আনন্দোল করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘মাদক ব্যবসায়ী যে দলের বা যেই হোক আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আর এইসব ব্যবসায়ীদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভয়নগর থানার অবস্থান জিরো টলারেন্স। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar