দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আরো উপস্থিত ছিলেন,দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান, অধ্যক্ষ রেজাউল করীম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গোয়ালগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।