1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাচোলে ২১ ফেব্রুয়ারিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নাচোলে ২১ ফেব্রুয়ারিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

​বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

​নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ​উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ।

​এছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সরকারি -বেসরকারি সকল দপ্তরে বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar