1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলা: গুলিবিদ্ধ ৪ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলা: গুলিবিদ্ধ ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়া (৩০) রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো তীব্র নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। গ্রামবাসীরা একাধিকবার প্রতিবাদ জানালেও স্থায়ী কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদ করায় রবিবার সকালে ২০ থেকে ৩০ জন সশস্ত্র ব্যক্তি গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

হামলার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট এমএ মান্নান বলেন, “ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar