প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
২১ শে ফেব্রুয়ারী ২০২৬ শনিবার ভোরে শহরের দশানী ট্রাফিক মোড়সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. আছাদ ফকির (৩৯) ও তার ভাই জাহিদ ফকির (৪৪)। তারা বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং শহিদ ফকিরের ছেলে। অপর আটক জুবায়ের হোসেন (১৮) একই গ্রামের মফিজ শেখের ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করে তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বাসসকে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।