মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২.৩০ টা থেকে রাত ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধুনগর, আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে দুইটি এক্সেভেটর জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।