1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খালেদুর রহমান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খালেদুর রহমান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

জানুয়ারি ২০২৬ মাসে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার পেলেন শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান। জেলা পুলিশ আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ পুরষ্কার প্রদান করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান এর হাতে ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। জানুয়ারি মাসের কার্যবিবরণী পর্যালোচনা করে তাকে পুরষ্কৃত করা হয়।

জানা যায়, জানুয়ারি মাসজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখেন ওসি খালেদুর রহমান। তাঁর নেতৃত্বে থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে সফলতা অর্জন করে।

ক্রাইম কনফারেন্সে জেলার পুলিশ সুপার তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রশংসা করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আধুনিক ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, সহকারী পুলিশ‌ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

এ সম্মাননা পাওয়ায় ওসি খালেদুর রহমান সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar