1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি বরাদ্দ ও হোল্ডিং ট্যাক্সের অর্থ নিয়ে নয়ছয় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সরকারি বরাদ্দ ও হোল্ডিং ট্যাক্সের অর্থ নিয়ে নয়ছয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদগুলোর গত দুই বছরের সরকারি বরাদ্দ ও হোল্ডিং ট্যাক্স মিলিয়ে প্রায় ২০ কোটিরও বেশি টাকা বরাদ্দ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এই অর্থের ব্যয় ও বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বরাদ্দের অর্থের একটি বড় অংশ সঠিকভাবে কাজে লাগানো হয়নি এবং ব্যয়ের স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের একটি অংশের দাবি, মোট বরাদ্দের প্রায় ৩০ শতাংশ অর্থ একজন সরকারি কর্মকর্তা কর্তন করে রাখেন। বাকি ৭০ শতাংশ অর্থ কী কী খাতে ব্যয় হয়েছে, তার সুস্পষ্ট তথ্য সাধারণ জনগণ জানেন না। যদিও এসব অভিযোগের পক্ষে আনুষ্ঠানিক নথি প্রকাশিত হয়নি, তবুও বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সচেতন মহল মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করতে হলে ইউনিয়নভিত্তিক আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা জরুরি।

অভিযোগ রয়েছে, প্রতিবাদ না হওয়ার পেছনে দুইটি কারণ কাজ করছে—ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংশ্লিষ্টতা এবং একটি প্রভাবশালী সংগঠনের নীরব সমর্থন। স্থানীয়দের ভাষ্যমতে, এই সমর্থনের কারণে জনস্বার্থের প্রশ্নে দৃশ্যমান কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি।

গত ৫ আগস্টের পর ইউনিয়ন পর্যায়ে জাতীয় সনদসহ বিভিন্ন সেবায় নতুন করে ফি আরোপ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ সিদ্ধান্ত উপজেলা প্রশাসনের নামে প্রচার হলেও, স্থানীয়দের দাবি—কিছু রাজনৈতিক ব্যক্তিও এতে সম্পৃক্ত ছিলেন। অভিযোগের তীর উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর স্থানীয় কিছু নেতার দিকেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা দাবি করেন, অতীতে ইউনিয়নের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বললে অভিযোগের সত্যতা পাওয়া যেতে পারে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমিরাবাদ ইউনিয়ন-এর বাসিন্দা সুমন চৌধুরী অভিযোগ করেন, চেয়ারম্যান জাহাঙ্গীর নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি রাজনৈতিক মহলকে মাসিক সুবিধা ও বরাদ্দের একটি অংশ প্রদান করে তিনি পদে বহাল রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা প্রতিটি ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দ ও হোল্ডিং ট্যাক্সের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ জবাবদিহি ব্যবস্থা চালু করা জরুরি। জনস্বার্থ সংশ্লিষ্ট এই অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এখন এলাকাবাসীর মুখে মুখে ঘুরছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar