1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সাতক্ষীরা-যশোর - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সাতক্ষীরা-যশোর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভূমিকম্পের সময়টি ছিল জুমার নামাজের। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ মানুষ তখন মসজিদে অবস্থান করছিলেন। হঠাৎ তীব্র কম্পন শুরু হলে আতঙ্কিত হয়ে অনেকেই মসজিদ ছেড়ে বাইরে চলে যান।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম বলেন, “আমার জীবনে এমন কম্পন অনুভব কখনো হয়নি। বুক কাঁপছিল।”

আরেক বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “আমি মসজিদে ছিলাম। মসজিদ কেঁপে ওঠে। আমরা দৌড়ে বাইরে চলে যাই। এমন কম্পন আগে অনুভব করিনি।”

স্থানীয় প্রবীণদের দাবি, গত কয়েক দশকের মধ্যে এমন ভূমিকম্প তারা দেখেননি।

পাশের যশোর জেলাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, “জুমার নামাজ চলাকালীন পুরো শহর কেঁপে ওঠে। মসজিদসহ বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। আমার ৭০ বছরের জীবনে এমন ঝাঁকুনি আগে দেখিনি।”

ইখতেখার মাহমুদ বাবু বলেন, মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে ওঠার সময় তিনি পায়ের নিচে মাটি কাঁপতে অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে নেমে যান। নূর ইসলাম জানান, কম্পন এতটাই প্রবল ছিল যে অনেকেই ভবন ধসে পড়বে ভেবে খোলা জায়গায় চলে যান।

প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar