1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিজের জালেই ভেসে উঠল জেলের নিথর দেহ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নিজের জালেই ভেসে উঠল জেলের নিথর দেহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালেই তার নিথর দেহ ভেসে ওঠে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্রনাথ মন্ডল মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সেদিনও ছেলে নিয়ে নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান তিনি। রাত আটটার দিকে একটি অজ্ঞাত ট্রলার তাদের ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান।

তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান। পরে আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশর গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar