1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুয়েত, কাতার ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুয়েত, কাতার ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮০ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, আমিরাতের আল-দাফরা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর। মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই এই ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে তেহরান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তাদের ভূখণ্ডে ছোঁড়া সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, বাহরাইন সরকার তাদের ভূখণ্ডে এবং সেখানে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে। এই নজিরবিহীন হামলার ফলে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং মার্কিন মিত্র দেশগুলো তাদের সর্বোচ্চ প্রতিরক্ষা সতর্কতা জারি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar