1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কসাইদের সঙ্গে রাবি শিক্ষার্থীর বাগ্‌বিতন্ডা ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কসাইদের সঙ্গে রাবি শিক্ষার্থীর বাগ্‌বিতন্ডা ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর সাহেব বাজারে মাংস কেনা নিয়ে কসাইদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)–এর এক শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডার এবং মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী বাদী হয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী শিক্ষার্থী রমজান আলী বলেন, “বর্তমানে আমি ২০২৪–২৫ ব্যাচের শিক্ষার্থী। আমাদের ক্যাম্পাসের ইফতার মাহফিলের জন্য সম্মানিত ভিপি আমাকে মাংস কেনার দায়িত্ব দেন। সেই উদ্দেশ্যে আনুমানিক ১:৩০ এ দিকে সাহেব বাজারে গিয়ে কয়েকটি দোকান ঘুরে প্রায় ৭৫০ দরে ৪০ কেজি গরুর মাংস অর্ডার করি। মাংস কাটার সময় আমার একটি ফোন আসে। ফোনে কথা বলার ফাঁকে ৩০০ গ্রামের মতো অসুস্থ গরুর চর্বি মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “পরে বিষয়টি দেখে আমি চর্বি না দেওয়ার জন্য বললে কসাই উচ্চস্বরে কথা বলেন। একপর্যায়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তখন আশপাশের কয়েকজন কসাই এসে আমাকে ঘিরে ধরে গালাগালি মারধর ও হুমকি দেয়।”

এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিষয়টি নিয়ে রাবির জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার কথাও জানান ভুক্তভোগী। অভিযোগের সুরাহা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar