1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে কেরাম খেলার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাঙামাটিতে কেরাম খেলার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন সিও অফিস এলাকায় কেরাম বোর্ড খেলার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ দেহ ব্যবসা। স্থানীয় ‘বাবু কুলিং কর্নার’ নামক একটি দোকানের আড়ালে এই অনৈতিক কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযোগ উঠেছে জনৈক মোঃ শাহজাহানের বিরুদ্ধে।

​অনুসন্ধানে জানা যায়, সিও অফিস এলাকার সিও অফিস কলোনির পাশেই অবস্থিত ‘বাবু কুলিং কর্নার’। এই দোকানের পেছনের অংশে কেরাম বোর্ড খেলার ব্যবস্থা রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরে এই খেলার আড়ালেই চলছে রমরমা দেহ ব্যবসা। কেরাম খেলার নাম করে আসা বহিরাগতদের মাধ্যমেই এই সিন্ডিকেট পরিচালিত হয়।
​অভিযোগের তীর ওই এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান (৫৬) এর দিকে। তিনি মৃত পনু জমাদারের পুত্র।

স্থানীয়দের দাবি, তার পরিচালনাতেই এই আস্তানাটি দীর্ঘদিন ধরে টিকে আছে। বয়স্ক এই ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় প্রতিনিয়ত বহিরাগতদের আনাগোনা বাড়ছে, যা এলাকার সামাজিক পরিবেশকে কলুষিত করছে।​দীর্ঘদিনের ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ,​এলাকার সচেতন নাগরিকরা বলছেন, এই অবৈধ ব্যবসা একদিনের নয়, বরং কয়েক বছর ধরে চলে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিবাদ করা হলেও তা বন্ধ হয়নি। বরং কেরাম বোর্ডের দোকানের আড়ালে কৌশলে এই কারবার চালিয়ে যাওয়া হচ্ছে।

​মূল অভিযুক্ত শাহজাহানসহ এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সিও অফিস এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।​ কোতোয়ালি থানা পুলিশের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন যেন দ্রুত অভিযান চালিয়ে এই দীর্ঘমেয়াদী অপরাধের অবসান ঘটানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar