1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতের আঁধারে টপসয়েল কাটা, লোহাগাড়ায় এক্সক্যাভেটর ও গাছের গাড়ি আটক - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাতের আঁধারে টপসয়েল কাটা, লোহাগাড়ায় এক্সক্যাভেটর ও গাছের গাড়ি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মহাজন মসজিদ এলাকায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে টপসয়েল কাটার সময় একটি এক্সক্যাভেটর ও একটি গাছের গাড়ি আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নজরদারি বাড়ানো হলে গোপন তথ্যের সূত্র ধরে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি জব্দ করা হয়।

এসময় অভিযানের তথ্য মাটি খেকোদের কাছে সরবরাহ করার অভিযোগে রেজাউল করিম নামে এক যুবককে আটক করা হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের ভাষ্যমতে, প্রমাণের ভিত্তিতেই তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাদের সমন্বিত উপস্থিতির কারণে অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিছুতেই থামছে না মাটি খেকোদের রাতের তৎপরতা; তবে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় সচেতন মহলও এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar