1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে রাতে রিকশাচালক যখন ছিন*তাইকারী - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাজশাহীতে রাতে রিকশাচালক যখন ছিন*তাইকারী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন রাজশাহী ব্যুরো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 রাজশাহী নগরীর ভদ্রা ফ্লাইওভারের নীচে রিকশাচালক এক নারীর গলায় চা*কু ধরে ছিন*তাই করে পালিয়েছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিপা বেগম জানান, সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে চন্দ্রিমা ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিক্সাচালক হঠাৎ রিক্সা থামিয়ে তার গলায় চা*কু ধরে সব নিয়ে পালিয়ে যায়।

রিপা বেগমের আরও  জানান, রিকশাচালক চা*কু বের করে বলে টাকা-পয়সা যা আছে, সব দিয়ে দে। প্রাণের ভয়ে তিনি তার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দেন। এরপর সে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর রিপা বেগম চিৎকার শুরু করলে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পুরো বিষয়টি খুলে বলেন। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ ফেলে ছিনতাইকারী পালায়। সেই ব্যাগটা পুলিশ উদ্ধার  করা হলেও ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

এই বিষয় নিয়ে মতিহার থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রাতে আমাদের টহল টিম সেখানেই ছিল। রিক্স চালাক ছিনতাইকারী হবে সেটা কেই বুঝতে পারেনি। আমরা ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar