নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ বিভাগের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী ও হেতালখালী খালে পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ডিএই শ্যামনগরের সহযোগিতায় ২.৫ কিলোমিটার খাল দুটি পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, বিএডিসির সহকারী প্রকৌশলী ইবনেসিনা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থপনা উন্নয়ন প্রকল্পের আওতায় হেতালখালী ও পাশে খালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা যায় দু সপ্তাহের মধ্যে এ পুনঃখনন কার্যক্রম শেষ করা হবে