1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্পের আয়োজনে উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, ন্যায়বিচার ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সকল নারী ও কন্যার ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। র‍্যালি শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।

একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো: আছের আলী সঞ্চালনায় ও চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, ইউপি সদস্য দিপালী রানী গায়েন, মো: আব্দুস সালাম, মনোরঞ্জন মিস্ত্রি, রুহুল আমিন, শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শ্রাবনী রানী মন্ডল, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং কৃষি কর্মকর্তা নাজমুস সাকিবসহ একশনএইড বাংলাদেশের কর্মকর্তারা।

প্রগতি নারী সংগঠনের পক্ষে রমজাননগর ইউনিয়নের সোনাখালী বাজারে নারী বান্ধব বিপনন কর্নার স্থাপনের অনুমতি প্রদানে নিমিত্তে স্মারকলিপি প্রদান করেন। আলোচনা পরবর্তী জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবারে ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসাবে দুই জন অগ্রসর নারী শিরিনা পারভীন, রাবেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar