1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআই-এর মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলিফ ট্রেডার্স ও মেসার্স সুমি ফুড প্রোডাক্টসকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, লাচ্ছা সেমাই উৎপাদনে সরকারি কোনো গুণগত মানসনদ ছিল না প্রতিষ্ঠান দুটির। একই সাথে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকার মেসার্স আলিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই-এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি মানসনদ ছাড়াই সেমাই উৎপাদন করছিল এবং অবৈধভাবে প্যাকেটের গায়ে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে আসছিল।

অন্যদিকে, একই এলাকার মেসার্স সুমি ফুড প্রোডাক্টসকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিক্রির প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান করে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar