1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাগল কোলে নিয়ে থানায় হাজির পটুয়াখালীর কৃষক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ছাগল কোলে নিয়ে থানায় হাজির পটুয়াখালীর কৃষক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

কলাপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রতিবেশীর গবাদি পশুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি ছাগলসহ থানায় হাজির হয়েছেন এক কৃষক। রবিবার দুপুরে কোলজুড়ে ছাগল নিয়ে মোটরসাইকেলে চড়ে থানায় আসার এই দৃশ্য স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন হাওলাদারের অভিযোগ, প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গবাদি পশু দীর্ঘদিন ধরে তার রবিশস্য ও তরমুজ ক্ষেত নষ্ট করছে। বারবার জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হয়েছেন।

উপজেলার টিয়াখালী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, চলতি মৌসুমে তিনি বেশ কিছু জমিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে রবিশস্যের আবাদ করেছেন। কিন্তু প্রতিবেশীর গরু, ভেড়া ও ছাগলের অবাধ বিচরণে তার স্বপ্ন এখন ধূলিসাৎ হওয়ার পথে।

তার দাবি, শনিবার দুপুরেও একপাল ভেড়া ও ছাগল তার তরমুজ ক্ষেতে ঢুকে প্রায় ৩০ শতক জমির ফসল নষ্ট করেছে। গত এক মাসে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ টাকা। আলাউদ্দিন বলেন, “অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়েই ছাগল নিয়ে থানায় এসেছি।”

রবিবার দুপুর আড়াইটার দিকে একটি ছাগল কোলে নিয়ে কলাপাড়া থানায় উপস্থিত হন আলাউদ্দিন। তিনি প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন এবং ছাগলটি পুলিশের হাতে তুলে দিতে চান।

ভুক্তভোগী এই কৃষকের দাবি, এর আগেও বারবার অভিযোগ করা হলেও রফিক হাওলাদার বিষয়টি আমলে নেননি। এমনকি শনিবার ছাগলটি আটকে রাখার পরও প্রতিবেশী কোনো খোঁজ নিতে আসেননি।

থানায় ছাগল নিয়ে আসার ঘটনায় কিছুটা বিপাকে পড়ে কলাপাড়া থানা পুলিশ। থানায় গবাদি পশু রাখার কোনো ব্যবস্থা না থাকায় আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত রফিক হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বলেন, “থানায় তো পশু রাখার জায়গা নেই। তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ছাগলটি আপাতত আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar